News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় ভোট ভাগাভাগি রুখতে চারটি আসনে মনোনয়ন প্রত্যাহার করল বিরোধীরা
Image

উত্তর জেলায় ভোট ভাগাভাগি রুখতে চারটি আসনে মনোনয়ন প্রত্যাহার করল বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ জুলাই: ভোট ভাগাভাগি বন্ধ করতে উত্তর ত্রিপুরা জেলায় জেলা পরিষদের ২ আসনে এবং পঞ্চায়েত সমিতির ২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে বিরোধীরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের প্রথম দিনে জেলা পরিষদের দুই আসনে এবং পঞ্চায়েত সমিতির দুই আসনে  মনোনয়ন প্রত্যাহার করল বিরোধীরা ।

শনিবার সকালে রিটার্নিং অফিসার অভিরাম দেববর্মার নিকট জেলা পরিষদের ১৩ নং আসনের কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস এবং জেলা পরিষদের ১১ নং আসনের বাম প্রার্থী প্রদীপ কুমার দাস তাদের পারিবারিক এবং শারীরিক সমস্যার কথা জানিয়ে মনোনয়ন   প্রত্যাহার করেন ।

অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্তরে ৯ নং আসনের সিপিআইএম প্রার্থী প্রমিলা তাঁতি এবং ১০ নং আসনের সিপিআইএম প্রার্থী সুখময় দাস একইভাবে রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সাথে সাক্ষাৎ করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন  ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top