ক্রীড়া প্রতিনিধি আগরতলা। এশিয়ান ক্যাডেট ও জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে এবারও অংশ নেবে ভারতীয় দল। তাই ভারতীয় দল গঠনের লক্ষ্যে জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া এক উন্মুক্ত দল নির্বাচনী শিবিরের আয়োজন করে। আর এই শিবিরে ডাক পেলেন রাজ্যের তিনজন জুডোকা। তারা হলেন জুনিয়র বিভাগে রিকসন দেববর্মা, শুভদীপ চাকমা ও দেবাঞ্জলী নাথ। দিল্লিতে অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত রাজ্য দল গঠনের শিবির। তাই আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার আগে ভারতীয় দল গঠনের লক্ষ্যে আগামী ২০ থেকে ২৫ জুলাই আয়োজিত শিবিরে অংশ নিতে বৃহস্পতিবার রেল পথে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল রাজ্যের জুডোকারা। রাজ্যের প্রতিনিধিদের সাথে এদিন প্রশিক্ষক হিসেবে দিল্লি গেলেন মিঠুন মগ।

জুডোর ট্রাইয়ালে দিল্লির উদ্দেশ্যে তিন জুডোকা
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















