News Flash

  • Home
  • বিদেশ
  • কোভিডে আক্রান্ত বাইডেন, নিভৃতবাসে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট
Image

কোভিডে আক্রান্ত বাইডেন, নিভৃতবাসে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ১৮ জুলাই (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কোভিড পজিটিভ হওয়ায় প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখেই নিভৃতবাসে চলে গেলেন বাইডেন। যদিও বাইডেন বলেছেন, তিনি ভালো আছেন। বুধবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়, প্রেসিডেন্ট জো বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জাঁ পিঁয়ের বলেন, “প্রেসিডেন্ট বুস্টার ভ্যাকসিন নিয়েছেন। তাঁর শরীরে সামান্য কিছু (কোভিডের) উপসর্গ দেখা গিয়েছে।” আমেরিকার লাস ভেগাসে ডেমোক্র্যাটদের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বাইডেন। ভোটারদের একটি সভায় বক্তব্য রাখার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময়েই সভার উদ্যোক্তাদের কাছে খবর আসে, বাইডেন কোভিডে আক্রান্ত।

Releated Posts

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করলে ‘চরম পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

এভিয়ান, ১৬ জুন (আইএএনএস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

টেলিকম জালিয়াতি ও ‘পিগ-বুচারিং’ প্রতারণার নতুন ঘাঁটি হয়ে উঠছে শ্রীলঙ্কা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক টেলিকম জালিয়াতি এবং তথাকথিত ‘পিগ-বুচারিং’ বিনিয়োগ প্রতারণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top