News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যজুড়ে মনোনয়নপত্র দাখিলে বাধার সম্মুখীন বামেরা, নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি বিরোধী দলনেতার
Image

রাজ্যজুড়ে মনোনয়নপত্র দাখিলে বাধার সম্মুখীন বামেরা, নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গোটা রাজ্যব্যাপী বিভিন্নস্থানে আক্রান্ত হয়েছে বামেরা। বেশ কিছু জায়গায় সন্ত্রাসের জেরে মনোনয়নপত্র জমা দিতে পারেনি বাম দল। মনোনয়নপত্র দাখিলের দিনক্ষণ বৃদ্ধি করা এবং বিরোধী দলের কর্মীদের সম্পূর্ন নিরাপত্তার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বামেরা। অনলাইনে মনোনয়ন দাখিল এবং সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। আদালত এই বিষয়ে রায়ে জানিয়েছে, এই মুহূর্তে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের নির্দেশ সম্ভব নয়। কিন্তু নির্বাচনোত্তর পরিবেশে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে নির্বাচন কমিশন যেন পরবর্তী সময়ে এই বিষয়ে বিবেচনা করে।

বিরোধী দলনেতা আরো অভিযোগ করেন, গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করার জন্য তৈরি হলেও মনোনয়ন দাখিল করতে পারেননি। পঞ্চায়েত স্তরে মনোনয়ন দাখিল করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছেন বামেরা। এমনটাই দাবি করেন তিনি।

এদিন নলছড়েও মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়ন দাখিল করতে যাওয়ার জন্য গাড়ি বলা হলেও শেষ সময়ে সেই গাড়িগুলি আসেনি। বিএমএস নেতা কোনো গাড়ি বামেদের দিতে মানা করেছেন বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, পরে অন্য রাস্তাতেও ঘুরে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন তারা। পুলিশের কাছে সাহায্য চাইলেও পুলিশ নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছে। পরে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে তারা মনোনয়ন জমা দিতে যাননি বলে জানিয়েছেন তিনি।

এদিকে তেপানিয়া এলাকাতেও মনোনয়ন জমা করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন বামেরা। যেখানে খোদ মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে গেছেন, সেখানে বিরোধী আক্রান্ত হওয়ায় রাজ্যের গনতান্ত্রিক অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও ডুকলি ব্লকে মনোনয়নপত্র জমা করতে গিয়ে আক্রান্ত হওয়ায় অভিযোগ তুলেছেন বামেরা। সেখানে দুষ্কৃতীরা তাদের উপর ইট পাটকেল ছুঁড়ে তাদের মনোনয়নপত্র দাখিল বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। গোটা সাংবাদিক সম্মেলন থেকে এদিন পুলিশের নিষ্ক্রিয়তা তুলে ধরেছেন তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top