News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসা আরডি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে মনোনয়নপত্র দাখিল
Image

আমবাসা আরডি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৮ জুলাই: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ আমবাসা আর ডি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও আমবাসা পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়নপত্র দাখিল করা হয় ।

আজ বিজেপি দলের তরফ থেকে বিভিন্ন পঞ্চায়েতের ২০ টি আসনে এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। তীপ্রামথা দলের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনে এবং পঞ্চায়েত সমিতির তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। সেই সাথে আজ কংগ্রেস দলের তরফ থেকে পঞ্চায়েত সমিতির একটি আসনে এবং গ্রাম পঞ্চায়েতের দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। সিপিআই(এম) দলের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের একটি আসনে মনোনয়ন পত্র দাখিল করা হয়।

আমবাসা পঞ্চায়েত সমিতির ৪ নং আসনে একটি নির্দল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। জয় নিয়ে প্রতিটি রাজনৈতিক দল আশাবাদী।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top