News Flash

Image

কুসংস্কারে ভরসা, ফের জলে ডুবে মৃত্যু এক শিশুর

বাসন্তী, ১৭ জুলাই (হি.স.): জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম আনিস মোল্লা(১৬ মাস)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর পেটুয়াখালি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কারনেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঠিক কিভাবে ঘটনা ঘটল ক্ষতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে শিশুটি সকলের অলক্ষ্যে জলে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে জল থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিস্তেজ হয়ে পড়লেও তখনও দেহে প্রাণ ছিল দাবি পরিবারের সদস্যদের। কিন্তু উদ্ধার পরও হাসপাতালে বা চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয়নি। পুকুর পাড়েই নানা ধরনের ঝাড়ফুঁক, তুকতাক চলতে থাকে। শিশুটির পেট থেকে জল বের করতে নানা ধরনের কারসাজি চলতে থাকে দীর্ঘ সময় ধরে। কিন্তু কিছুতেই কিছু না হওয়ায় দীর্ঘক্ষণ পর এক গ্রামীণ চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি এসে চিকিৎসা শুরু করতেই মৃত্যু হয় ওই শিশুর। পরে তাকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালেও নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন উদ্ধারের সাথে সাথে হাসপাতালে নিয়ে এলে প্রাণ বাঁচানোর চেষ্টা করা যেত। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত শিশুর দাদু আজিজুর রহমান মোল্লা বলেন, “ গ্রামের ডাক্তারকে খবর দিয়েছিলাম, উনি আসতে দেরি করায় আমরা পুকুরে ঘোরানো, জল বের করার জন্য কিছু কাজকর্ম করেছি। এরপর ডাক্তার এসে অক্সিজেন দিতেই মারা যায় নাতি।” বিজ্ঞান সংস্থার কর্মী বিনয় সাধুখাঁ বলেন, “ এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না। এর আগেও বাসন্তী, ক্যানিং, কুলতলি এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। বারে বারে এলাকায় এনিয়ে মানুষকে সচেতন করা হয়েছে কিন্তু তবুও টনক নড়েনি।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top