News Flash

Image

জয়নগরে শাটার ভেঙে লুঠ দোকানের চাল-কেরোসিন

জয়নগর, ১৭ জুলাই (হি. স.): দোকান থেকে চাল-কেরোসিন তেল লুঠ করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। বুধবার সকালে জানা গেছে, জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের নুরুল্লাপুর গ্রামে ঘটে এই ঘটনা। শাটার ভেঙে লুঠ করা হয় সরকারি রেশন দোকানের জিনিসপত্র। সেখানে প্রায় ৪০০ লিটার কেরোসিন তেল ও ৭০ বস্তা চাল লুঠ করা হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, এলাকাবাসীরা বুধবার সকালে দেখতে পান এলাকার একটি সরকারি কেরোসিন তেল বিলি বন্টন দোকান ও চালের গুদামের দু’টি শাটার ভাঙা। অভিযোগ, ওই গুদামে থাকা ৭০ বস্তা চাল একদিকে যেমন লুঠ করা হয়েছে, সঙ্গে ৪০০ লিটার সরকারি কেরোসিন তেলও লুঠ করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। জানা গেছে, অভিযোগ জানানো হয়েছে পুলিশকে। তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top