News Flash

  • Home
  • দেশ
  • রায়পুরে ট্রাক ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, চালকসহ ২০ জন আহত
Image

রায়পুরে ট্রাক ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, চালকসহ ২০ জন আহত

রায়পুর, ১৭ জুলাই (হি. স. ) : বুধবার ছত্তিশগড়ের রায়পুর-বলোদাবাজার সড়কের সেমারিয়া গ্রামের কাছে একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ ২০ জন আহত হয়েছেন, যাদেরকে চিকিৎসার জন্য মেকাহারা রায়পুরে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে বাসের সামনের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। বাসের সিটও উপড়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে। আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে রায়পুরের মেকাহারায় ভর্তি করা হয়েছে। বর্তমানে সবার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top