News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপূর্নভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত কল্যানপুর, জানালেন রিটার্নিং অফিসার
Image

শান্তিপূর্নভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত কল্যানপুর, জানালেন রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ১৫ জুলাই: রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কল্যাণপুরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণকে সামনে রেখে তথা নির্বাচন প্রক্রিয়াকে নজরে রেখে প্রশাসনিক কাজ এগিয়ে চলছে জোর কদমে।

আজ কল্যাণপুরের রিটার্নিং অফিসার তথা বিডিও হিমেন্দু বিকাশ পাল নিজ কার্যালয়ে আয়োজিত এক নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এভাবেই কথাগুলো বলছিলেন। উল্লেখ্য, কল্যাণপুরে ১৪৬ টা গ্রাম পঞ্চায়েতের জন্য এবং ১১টা পঞ্চায়েত সমিতির জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্লক প্রশাসন আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার, নির্বাচনী কাজের সাথে যুক্ত বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিত্ব, কল্যাণপুর প্রেসক্লাবের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি প্রমূখরা উপস্থিত ছিলেন।

সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের বৈঠক শেষে রিটার্নিং অফিসার দাবি করেছেন তিনি আশাবাদী সবার সহযোগিতার মধ্য দিয়ে কল্যাণপুরের ভোট প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন হবে। পাশাপাশি আজকের বৈঠক থেকে রিটার্নিং অফিসার শ্রী পাল সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী কাজের সাথে যুক্ত সমস্ত প্রকারের বিধি নিষেধকে যথাযথভাবে মান্যতা দেওয়ার জন্য আবেদন জানান।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top