News Flash

Image

তেলেঙ্গানায় বাস দুর্ঘটনা, আহত ১৫ যাত্রী

মেহবুবনগর, ১৫ জুলাই (হি. স.): সোমবার তেলেঙ্গানার মেহবুবনগর জেলার ৪৪ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় উল্টে যায় যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে, সোমবার সকালে যাত্রীদের নিয়ে ৪৪ নং জাতীয় সড়ক ধরে যাচ্ছিল একটি বাস। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে একটি ট্রাক। বাস এবং ট্রাকের সংঘর্ষের ফলে আগুন লেগে যায় বাসটিতে। এই ঘটনায় আহত হয়েছে ১৫ জন যাত্রী। 

জানা গেছে, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মেহবুবনগর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তদন্ত করছে পুলিশ। 

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top