News Flash

Image

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা, নিন্দা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১৪ জুলাই (হি.স.) : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পেনসিলভানিয়ার বাটলারে এক সমাবেশে ট্রাম্পের ওপর হামলার পর মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ডানপন্থী নেতারা উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তবে এ ধরনের আক্রমণ ‘জাতি প্রথম’ মতাদর্শকে ক্ষুণ্ণ করতে পারবে না। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব আরও বলেন, সনাতন দর্শন ‘জননী জন্মভূমি চ স্বর্গাদপি গড়িয়সী’-র প্রতিধ্বনি করে। তিনি বলেন, উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন ডানপন্থীরা। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘শারীরিক বা অন্যভাবে, বিশ্বজুড়ে ডানপন্থী নেতারা এখন উগ্র বামপন্থীদের সক্রিয় লক্ষ্যবস্তু। তবে এ সব হামলা ‘জাতি প্রথম’ (ন্যাশন ফার্স্ট) আদর্শকে পরাজিত করতে পারবে না। এটি গভীর আধ্যাত্মিকতায় নিহিত এবং ‘জননী জন্মভূমি চ স্বর্গাদপি গড়িয়সী’ সনাতন দর্শনে অনুপ্রাণিত।’’  এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে শক্ত অবস্থান নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।   

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top