News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলার ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অনশন ধর্মঘট ৩৬ ঘণ্টা অতিক্রান্ত, সাড়া নেই সরকারের
Image

ডিমা হাসাও জেলার ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অনশন ধর্মঘট ৩৬ ঘণ্টা অতিক্রান্ত, সাড়া নেই সরকারের

হাফলং (অসম), ১৩ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অনশন ধর্মঘট ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এদিকে শনিবার এপিএইচএলসির নেতা জনইংতি কাথার হাফলং উপস্থিত হয়ে এই অনশন ধর্মঘটে শামিল হয়েছেন। তাছাড়া ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অনশন ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে দলীয় নেতা কালিজয় সেংইয়ং ও কংগ্রেস নেতা মহেন্দ্র কেম্প্রাই এই অনশন ধর্মঘটে অংশগ্রহণ করেছেনন। 

এদিকে অনশন ধর্মঘটের দ্বিতীয় দিন অনশনস্থলে সাংবাদিকদের ড্যানিয়েল লাংথাসা বলেন, শুক্রবার সকাল থেকে ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি অনশন ধর্মঘট শুরু করেছে। তাঁদের অনশন ধর্মঘট এক সপ্তাহ চলবে বলে আগে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অনশন ধর্মঘট ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও ধরনের তাঁদের দাবি-দাওয়া নিয়ে কোনও প্রতিশ্রুতি বা পদক্ষেপ গ্রহণ করা পরিলক্ষিত হয়নি। 

এমতাবস্থায় সরকার যদি তাঁদের দাবি নিয়ে কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তা-হলে তাঁদের এই অনশন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে বলে স্পষ্ট করেছেন ড্যানিয়েল লাংথাসা। 

লাংথাসা বলেন, অনশন ধর্মঘট চলাকালীন যদি কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তা-হলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে। এদিকে আজ অনশনস্থলে চিকিৎসক উপস্থিত হয়ে অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে। 

উল্লেখ্য, সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে রাজ্যের মধ্যে স্বশাসিত রাজ্য গঠন ও ডিমা হাসাও জেলা নিয়ে পৃথক লোকসভা আসন এবং ডিমা হাসাও একটি বিধানসভা আসন থেকে দুটি বিধানসভা আসন করার দাবি সহ সংবিধানের ষষ্ঠ তফশিলির প্রস্তাবিত ১২৫ নম্বর সংশোধনী বিল প্রত্যাহার করার দাবিতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটে বসেছেন ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির নেতা-সদস্যরা।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top