News Flash

  • Home
  • দিনের খবর
  • কোরবায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশু কন্যার
Image

কোরবায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশু কন্যার

কোরবা, ১২ জুলাই (হি. স.) : ছত্তিশগড়ের কোরবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘরের ভেতরে খেলা করছিল মেয়েটি সেই সময় মিটার থেকে বেরিয়ে আসা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে এসে শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে রাজগামার ফাঁড়ির কেসলা গ্রামে। 

তথ্য অনুযায়ী, বিহারের সহরসা জেলার বাসিন্দা মহেশ দাস বর্তমানে কেসলা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন। দিনমজুরের কাজ করেন।  মহেশ এদিনও যথারীতি কাজে গিয়েছিল। তার স্ত্রী বাড়িতে কাজ করছিলেন। সেই সময় মেয়ে অঞ্জলি ঘরের ভেতরে খেলছিল। সেই সময় কক্ষে লাগানো বিদ্যুতের মিটার থেকে তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় অঞ্জলি । মা রুমের ভিতরে পৌঁছে মেয়েটিকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   ঘটনার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জেলা হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ দাউদ কুজুর জানান, জেলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top