News Flash

  • Home
  • দেশ
  • কেজরি জামিন পেতেই বিজেপিকে তোপ অতিশীর, ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার পরামর্শ এএপি নেত্রীর
Image

কেজরি জামিন পেতেই বিজেপিকে তোপ অতিশীর, ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার পরামর্শ এএপি নেত্রীর

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত ইডি-র মামলায় অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেতেই বিজেপিকে একহাত নিলেন এএপি নেত্রী অতিশী। বিজেপির প্রতি অতিশীর পরামর্শ, এবার ষড়যন্ত্র বন্ধ হোক। শুক্রবার সকালেই সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েছেন অতিশী। এরপর অতিশী, সন্দীপ পাঠক ও সৌরভ ভরদ্বাজ এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, “বিজেপি জানত যে তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) রাউস অ্যাভিনিউ আদালত জামিন দিয়েছে, তাঁরা জানে সুপ্রিম কোর্ট থেকেও তিনি জামিন পাবেন। এই কারণেই, তাঁরা আরেকটি ষড়যন্ত্র করেছিল এবং যেদিন সুপ্রিম কোর্টে জামিনের শুনানি হওয়ার কথা ছিল, তার একদিন আগে সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল।”

অতিশী প্রশ্ন করেছেন, “কেন তাঁকে গ্রেফতার করল সিবিআই? কারণ তিনি যদি ইডি মামলায় জামিন পান, তবে তিনি জেল থেকে বেরিয়ে আসতেন এবং দিল্লির জনগণের জন্য ১০ গুণ দ্রুত কাজ করতেন। আমি বিজেপিকে বলতে চাই – দেশের প্রতিটি আদালতই অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিচ্ছে। আমি বিজেপিকে বলতে চাই, আপনারা অহংকার বন্ধ করুন এবং অন্যান্য দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করুন। সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top