News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ আধিকারিক এর বিরুদ্ধে মিথ্যে চুরির মামলা দিচ্ছে এলাকাবাসী, দাবি বিএসএফের
Image

বিএসএফ আধিকারিক এর বিরুদ্ধে মিথ্যে চুরির মামলা দিচ্ছে এলাকাবাসী, দাবি বিএসএফের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: খোদ বিএসএফের এক আধিকারিকের  বিরুদ্ধে চুরির মামলা করেছিল এক আমজনতা। এবার এই ঘটনাকে মিথ্যে বলে দাবি করলেন বিএসএফ আধিকারীক। বিএসএফের তরফে এক বিবৃতিতে এই ঘটনাকে সম্পূর্ণভাবে মিথ্যে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, কমলাসাগর মিয়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা রাজু দেব অভিযোগ করেছিলেন দেবীপুর পোশাক আমার এলাকা থেকে তার মারুতি গাড়ি এবং গাড়িতে থাকা মোবাইল বিএসএফ ক্যাম্পের ১৫০ বাহিনীর আইবি অপূর্ব বিশ্বাস চুরি করে নিয়ে এসেছেন। পরবর্তী সময়ে তাকে মিথ্যে মামলায় গাড়িটিকে কাস্টমের হাতে তুলে দিয়েছে। 

কিন্তু এ ধরনের ঘটনাকে মিথ্যে বলে দাবি করেছে বিএসএফ আধিকারিক। বিএসএফের তরফে দাবি করা হয়েছে, ব্যাটেলিয়ানকে কুলষিত করতে একাংশ নাগরিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরনের ঘটনা সংঘটিত করছে। বিএসএফ জওয়ানদের জন্য সীমান্ত এলাকায় চোরাচালানে সমস্যা হয় তাদের। সেই কারণে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে।।

বিবৃতিতে বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে বিএসএফ কর্তৃক ৪ কোটি ৮৭ লক্ষ টাকা মূল্যের ১০,৫৬০০০ কেজিরও বেশি চিনি জব্দ করা হয়েছে।  ৬.৭.২৪ তারিখে প্রায় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিএসএফ  ৬-৭ জন দুর্বৃত্তকে মারুতি সুজুকি ভ্যান থেকে চিনির ব্যাগ আনলোড করতে দেখে।   বিএসএফকে দেখে  দুষ্কৃতীরা অন্ধকারের পাশাপাশি ঘন গাছপালা এলাকার সুযোগ নিয়ে চিনি বোঝাই মারুতি সুজুকি ওমানি ভ্যানটি ফেলে পালিয়ে যায়। সেই গাড়ি থেকে ২০০ কেজি চিনি উদ্ধার করা হয়। তখনই বিএসএফ জওয়ানরা সে গাড়িটিকে জব্দ করে কাস্টমের হাতে তুলে দেয়।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top