News Flash

  • Home
  • দিনের খবর
  • এখন যুদ্ধের সময় নয়, যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে না : প্রধানমন্ত্রী
Image

এখন যুদ্ধের সময় নয়, যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে না : প্রধানমন্ত্রী

ভিয়েনা, ১০ জুলাই (হি.স.) : যুদ্ধ নয়, সংলাপে ভরসা ও বিশ্বাস রাখে ভারত। বিশ্বকে আবারও তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সে দেশের চ্যান্সেলরের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি আগেও বলেছি, এখন যুদ্ধের সময় নয়, আমরা যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাব না। যেখানেই হোক, নিরীহ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। ভারত ও অস্ট্রিয়া সংলাপ এবং কূটনীতির উপর জোর দেয় এবং এ জন্য আমরা যে কোনও সমর্থন দিতে প্রস্তুত।”

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমার এই সফর ঐতিহাসিক এবং বিশেষ। ৪১ বছর পর অস্ট্রিয়া সফরে এসেছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাস আমাদের সম্পর্কের শক্তিশালী ভিত্তি। আমাদের সম্পর্কগুলি পারস্পরিক বিশ্বাস ও ভাগ করা স্বার্থ দ্বারা শক্তিশালী হয়।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা উভয় দেশই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানাই। আমরা একমত যে, সন্ত্রাস কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাস কোনও ভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। আমরা রাষ্ট্রসঙ্ঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে সমসাময়িক এবং কার্যকর করার জন্য সংস্কার করতে সম্মত।” মোদী বলেছেন, “ভারত ও অস্ট্রিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য আমরা নতুন সম্ভাবনা চিহ্নিত করেছি। আমরা আমাদের সম্পর্ককে কৌশলগত দিক নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top