News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীকে মণিপুর যাওয়ার আহ্বান সঞ্জয়ের, কটাক্ষও করলেন উদ্ধব ঘনিষ্ঠ এই নেতা
Image

প্রধানমন্ত্রীকে মণিপুর যাওয়ার আহ্বান সঞ্জয়ের, কটাক্ষও করলেন উদ্ধব ঘনিষ্ঠ এই নেতা

মুম্বই, ৯ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিংসা-বিধ্বস্ত মণিপুর যাওয়ার আহ্বান জানালেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে প্রধানমন্ত্রীর রাশিয়া সফর নিয়েও কটাক্ষ করেছেন সঞ্জয় রাউত। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী রাশিয়া, ইতালি, লন্ডন যান, তিনি মহারাষ্ট্রেও বহুবার আসেন। কিন্তু, কেন তিনি মণিপুর যান না? মণিপুর কি আমাদের দেশের অংশ নয়?”   উল্লেখ্য, লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী মোদীকে হিংসা-বিধ্বস্ত মণিপুরে যাওয়ার আহ্বান জানানোর পরই এই মন্তব্য করলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। সোমবারই মণিপুরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে শান্তি ফেরানোর জন্য যে কোনও সরকারি পদক্ষেপে তাঁর দলের সমর্থনের বিষয়ে জোর দিয়ে জনগণকে সান্ত্বনা দেন রাহুল। বলেন, মণিপুরে আসা উচিত প্রধানমন্ত্রীর।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top