News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাওনা টাকা দিতে না পেরে দোকানির হাতে মার খেয়ে অপমানে  আত্মহত্যা এক কিশোরের
Image

পাওনা টাকা দিতে না পেরে দোকানির হাতে মার খেয়ে অপমানে  আত্মহত্যা এক কিশোরের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুলাই: পদ্মবিল এলাকার পহরমুড়ার ওয়েল্ডিং হাউজের মালিকের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল একাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে প্রকাশ, ১০০০ টাকা পাওনার জন্যে পহরমুড়া বাজারস্থিত এক ওয়েল্ডিং হাউজের মালিকের হাতে মার খেয়ে এবং অপমান সহ্য করতে না পেরে ১৭ বছরের কিশোর বিষপান করে আত্মহত্যা করে। ঘটনা খোয়াইয়ের সমতল পদ্মবিল এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, গত শনিবার পহরমুড়া বাজার এলাকার ওয়েল্ডিং হাউজের মালিক চন্দন ভৌমিক  ওই কিশোরকে অপমানিত করে। অপমানিত হয়ে হঠাৎই পরিবারের সবার অলক্ষে বিষপান করে শান্তনু দাস নামে একাদশ শ্রেণীতে পড়ুয়া ঐ ছাত্র আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের।

পরবর্তীতে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে সাথে সাথে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবি হাসপাতালের রেফার করে দেয়। কিন্তু শেষ রক্ষা হলো না । তার নিথর দেহ আসলো সমতল পদ্মবিল এলাকায় তার নিজ বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের মা, বাবা, ছোট ভাই সহ আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসল এলাকায়।

ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। খোয়াই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top