বেগুসরাই, ৯ জুলাই (হি.স.): বিহারের বেগুসরাই জেলায় গাড়ি ও অটোর সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন ৩ জন। তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে চার-লেনের ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর রতন চকের কাছে। পুলিশ জানিয়েছে, সিমারিয়া থেকে জেরোমিলের দিকে যাচ্ছিল অটোটি, রতন চকের কাছে একটি গাড়ির সঙ্গে ওই অটোর সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ও অটোটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছেন।

গাড়ি ও অটোর সংঘর্ষে বেগুসরাইয়ে মৃত ৬, প্রাণে বাঁচলেন ৩ জন
Releated Posts
জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য
ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…
অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব
শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…
স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন
ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…
দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ
কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…


















