News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারিকে ধরতে গিয়ে পুলিশ পেলো আইসক্রিম
Image

নেশা কারবারিকে ধরতে গিয়ে পুলিশ পেলো আইসক্রিম

ধর্মনগর, ৮ জুলাই: গোপন খবর ভিত্তিতে নেশা সামগ্রী উদ্ধার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক যুবক। কিন্তু আশ্চর্যের বিষয় তাঁর কাছ থেকে সন্দেহজনক ছোট প্লাস্টিকের প্যাকেটে তরল ঠাণ্ডা পানীয় উদ্ধার হয়েছে।

উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ধর্মনগর কালাছড়া রোডের দীঘলবাঁক বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ওই সময় এক যুবক ঘটনাস্থলে আসলে তাঁকে আটক করা হয়। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছোট প্লাস্টিকের প্যাকেটে তরল ঠাণ্ডা পানীয় উদ্ধার হয়েছে। যা দেখতে অনেকটা পেপসি আইসক্রিমের মতো। সাথে সাথে ওই যুবককে আটক করা হয়েছে। সে স্বীকার করেছে তাকে এই তরল পদার্থটি বিক্রি করার জন্য বলা হয়েছিল।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top