News Flash

  • Home
  • প্রধান খবর
  • রবিবার পুরীতে রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি
Image

রবিবার পুরীতে রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি

পুরী, ৭ জুলাই (হি. স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার ওডিশার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন। এমনিতেই বিপুল ভক্তসমাগম, তার ওপর আবার রাষ্ট্রপতির সফর, ফলে পুরীতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

উল্লেখ্য, ৯ জুলাই পর্যন্ত ওডিশা সফরে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন তিনি। এই সফরকালে রাষ্ট্রপতি উদয়গিরিতেও যাবেন। এছাড়া বিভূতি কানুনগো শিল্প কলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গেও মত বিনিময়ের কর্মসূচী রয়েছে তাঁর।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদা ওডিশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ছিলেন। সেসময় প্রায়শই তিনি জগন্নাথদেবের দর্শনে যেতেন। রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। আর এবছর পুরীর রথযাত্রায় যোগ দিতে চলেছেন রাষ্ট্রপতি।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top