News Flash

  • Home
  • দেশ
  • আমস্ট্রং ”হত্যাকাণ্ডে” সিবিআই তদন্তের দাবি মায়াবতীর
Image

আমস্ট্রং ”হত্যাকাণ্ডে” সিবিআই তদন্তের দাবি মায়াবতীর

চেন্নাই, ৭ জুলাই (হি. স.) : বিএসপি নেতা কে আমস্ট্রংয়ের রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে এই দাবি করেছেন তিনি।

রবিবার কে আমস্ট্রং-এর বাড়িতে যান মায়াবতী, তাঁর সঙ্গে ছিলেন ভাইপো আকাশ আনন্দ। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর মায়াবতী বলেন, রাজ্যে আইন ভেঙে পড়েছে। অবিলম্বে এই খুনের ঘটনার সিবিআই তদন্ত দরকার। মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি।

প্রসঙ্গত, ৫ জুলাই নিজের বাড়ির কাছে একদল দুষ্কৃতীর হাতে খুন হতে হয় এই নেতাকে। মায়াবতী আরও বলেন, রাজ্য যদি সঠিক তদন্ত করত, তবে এতদিনে অপরাধীরা জেলে থাকত। তাই এই তদন্তে সিবিআই দরকার।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top