News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা

আগরতলা, ৬ জুলাই: লংতরাইভ্যালী মহকুমার মাছলি তুইকর্মা তুইসা দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। তাই শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। একজন শিক্ষক শিক্ষিকাও স্কুলে প্রবেশ করতে পারেননি।   

ঘটনার বিবরণ জানা যায়, তুইকর্মা তুইসা  দ্বাদশশ্রেনি বিদ্যালয় দীর্ঘদিন ধরেই শিক্ষক স্বল্পতায় ভুগছে।  ইংরেজি ও বায়ো সায়েন্সে কোন বিষয় শিক্ষক নেই। ফলে পঠনপাঠনে ব্যাঘাত ঘটছে।  তাই ৬ জুলাই স্কুল শুরুর আগেই বিদ্যালয়ের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রছাত্রীরা। ফলে বাধ্য হয়ে স্কুলের বাইরেই ঠায় দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষক শিক্ষিকাদের। 

ছাত্রছাত্রীদের একটাই দাবী ইংরেজি ও বায়োসায়েন্সে দুজন বিষয় শিক্ষক দিতে হবে। দীর্ঘক্ষন স্কুল বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের বোঝাতে শিক্ষাদপ্তরের কোন আধিকারিকেই ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।  বিকেলে নাগাদ ছাত্রছাত্রীদের শান্ত করতে ময়দানে নামেন বিদ্যালেরই একজন শিক্ষক দিলীপ সাহা। তার মধ্যস্হতায় ধলাই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পর বিষয় শিক্ষকের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলে স্কুলের তালা খোলে ছাত্রছাত্রীরা।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top