ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রত্যাশিতভাবেই অনূর্ধ্ব ১৭ বালিকাদের এস এম কাপ ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। শনিবার কৈলাশহরের আর কে এম গ্রাউন্ডে নির্ণায়ক ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল মুখোমুখি হল অম্পিনগর স্কুলের। ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল অম্পিনগর স্কুলকে। বিজয়ী দলের পক্ষে শ্রেয়া দেব হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করে। এছাড়া একটি করে গোল করে শর্মিলা জমাতিয়া ও স্মৃতি মগ। ফাইনালের সেরা ফুটবলার হলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের শ্রেয়া দেব। টুর্নামেন্টের সেরা ফুটবলার হলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেরিন জমাতিয়া।

এস এম কাপ অনূর্ধ্ব ১৭ বালিকাদে ফুটবলে চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















