News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন প্রগতি ১৮ নম্বর ওয়ার্ড থেকে সংবর্ধিত
Image

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন প্রগতি ১৮ নম্বর ওয়ার্ড থেকে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামী দিনে আরও সাফল্যের লক্ষ্যে সংবর্ধনা ও উৎসাহ প্রদানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। দীর্ঘ বছর পর স্কুল ক্রিকেটে সাফল্য পেয়ে প্রগতি বিদ্যাভবন আবারও প্রমাণ করেছে, স্কুলে পড়াশোনার পাশাপাশি উপযুক্ত তালিম পেলে খেলাধুলায়ও সাফল্য অর্জন সম্ভব। ‌ স্কুল স্তরে পড়াশোনার ফাঁকে খেলাধুলাকেও গুরুত্ব দিয়ে সাফল্য অর্জন স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। কেননা স্কুল জীবনে পড়াশোনার প্রতি গুরুত্ব প্রদানের পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়া একটু কঠিন বিষয়। তুলনামূলক খেলোয়ার জীবনে পড়াশোনার অতিরিক্ত চাপটা থাকে না। ‌উল্লেখ্য, টিসিএ পরিচালিত  ২০২৪  ইন্টার স্কুল টুর্নামেন্টে এবছর চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি বিদ্যাভবন। শনিবার  চ্যাম্পিয়ন  দলকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের আগরতলা পুর নিগমের ১৮  নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮  নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  অভিষেক দত্ত প্রমুখ। একই সঙ্গে প্রগতি বিদ্যাভবনের কোচ নয়ন মনি দেববর্মাকেও উত্তরীয় এবং পুষ্পস্তবক পরিয়ে সংবর্ধিত করা হলো। বলা বাহুল্য, নয়নের কোচিংয়ে, এ নিয়ে দুইবার প্রগতি বিদ্যাভবন ক্রিকেটে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top