News Flash

  • Home
  • দিনের খবর
  • আইএমডি-র লাল সতর্কতা, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

আইএমডি-র লাল সতর্কতা, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): পশ্চিম ও উত্তর-পূর্ব ভারতে আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টি এতটাই হতে পারে যে লাল সতর্কতা জারি করা হয়েছে আইএমডি-র পক্ষ থেকে। আইএমডি জানিয়েছে, আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওডিশাতেও, ৭ জুলাই ওডিশার বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হতে পারে। ৬ জুলাই পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। ৭ জুলাই পর্যন্ত দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উপকূলীয় কর্ণাটকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য মহারাষ্ট্রের আগামী ৮ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গোয়া, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির আশঙ্কা করছে আইএমডি।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top