News Flash

  • Home
  • দেশ
  • আস্তানায় ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক জয়শঙ্করের, সীমান্ত-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা
Image

আস্তানায় ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক জয়শঙ্করের, সীমান্ত-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা

আস্তানা ও নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) : কাজাখস্তানের আস্তানায় শাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর শিখর সম্মেলনের ফাঁকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। উভয়ের মধ্যে সীমান্ত-সহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আস্তানায় সিপিসি পলিটব্যুরোর সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি।

জয়শঙ্কর আরও জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবশিষ্ট সমস্যার দ্রুত সমাধান নিয়ে আলোচনা হয়েছে। এই লক্ষ্যে কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা দ্বিগুণ করতে সম্মত হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান করা এবং সীমান্ত এলাকায় শান্তি নিশ্চিত করা অপরিহার্য। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ- এই তিনটি পারস্পরিক সম্পর্ক আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে পরিচালিত করবে।

Releated Posts

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top