News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র হাইকোর্টের
Image

দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র হাইকোর্টের

কলকাতা, ৪ জুলাই (হি.স.) : দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হিডকো রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেই পারে, এতে ভুল কী রয়েছে? আদালতের বক্তব্য, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে, কোনও সমস্যা নেই, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির।

আগামী ৭ জুলাই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী বক্তব্য, হিডকো শুধু রাজারহাট উন্নয়নের কাজ করতে পারে, এর বাইরের কোন জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে মামলাকারীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রশ্ন, রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে।

এতে ভুল কী আছে? আগামী সাত জুলাই উব্দোধন দিঘার জগন্নাথ মন্দিরের। তার আগে দিঘাতে চলছে উচ্ছেদ অভিযান। দিঘার সৌন্দর্যায়নের জন্য সচেষ্ট দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বেআইনি দখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ওল্ড দিঘার সি-হক ঘোলা থেকে নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাট পর্যন্ত সৈকত সরণি জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদে অভিযান চালায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top