News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ব্যক্তি
Image

স্ত্রীর ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই: স্ত্রীর ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নিমাই দেবনাথ (৪০)। তার বাড়ি ধর্মনগরের রাধানগর এলাকায় পুর।

ঘটনার বিবরনে জানা যায়, নিমাই দেবনাথ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই উনার স্ত্রীর ভাই প্রবীর দেবনাথ তার ওপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্র দিয়ে নিমাই দেবনাথের গলায় মাথায় সহ শরীরে বিভিন্ন জায়গায় আক্রমণ চালালে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তী সময়ে জ্ঞান ফিরলে তিনি পাশের একটি দোকানে গিয়ে সাহায্য চান। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা অগ্নির্বাপক দপ্তরের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে এসে আহত নিমাই দেবনাথ কে উদ্ধার করে চন্দ্রপুর হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে কি কারণে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তার পেছনে আসল কোন কারণ জানা যায়নি। নিমাই দেবনাথ এর নিকট আত্মীয় জানিয়েছেন তার স্ত্রী এবং তিনি একসঙ্গে থাকেন না। এর পেছনে অন্য কোন কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top