News Flash

Image

হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে

হাফলং (অসম) ৩ জুলাই (হি. স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের মধ্য দিয়ে যাওয়া হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। ডিমা হাসাওয়ে বৃষ্টি অব্যাহত থাকায় এই জাতীয় সড়কটি বিপদজনক অবস্থায় রয়েছে।

গত দুদিনের বৃষ্টিতে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের তিনটি জায়গায় পাহাড়ি নদীর জলের স্রোতে রাস্তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে পরেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক পথটি এখনও সম্পূর্ণ সচল করে তুলতে পারে নি। বৃষ্টি কাজে সমস্যার সৃষ্টি করছে। তবে জাতীয় সড়কের যে সব অংশ জলের স্রোতে তলিয়ে গেছে সেই সব অংশে পাথর মাটি ফেলে সাময়িক ভাবে সড়ক পথটি সচল রাখার চেষ্টা অব্যাহত রাখলে ও নতুন করে মাটি পাথর ফেলে তৈরি করা রাস্তার উপর দিয়ে নদীর জল বইছে। তাই এই সব অংশে শিলচর হাফলং থেকে যাওয়া ছোট ছোট যানবাহন যাত্রীদের নামিয়ে ওই অংশ দিয়ে পার হচ্ছে। এবং যাত্রীরা ঝুকি নিয়ে ওই সব অংশ পায়ে হেটে পার হচ্ছেন। হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে বর্তমানে ঝুকি নিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করলে পন্য সামগ্রী নিয়ে যাওয়া ভারি যানবাহন জাতীয় সড়কের বিভিন্ন আটকা পরেছে গত তিন দিন থেকে। এই অবস্থায় কবে নাগাদ এই জাতীয় সড়ক সম্পূর্ণ সচল হয়ে উঠবে এনিয়ে দেখা দিয়েছে এক অনিশ্চয়তা। তবে বৃষ্টি অব্যাহত থাকলে এই জাতীয় সড়কে সমস্যা আরো যে বারবে তা এক প্রকার নিশ্চিত।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top