News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৮ জুলাই কাঞ্চনপুর থেকে  খুমলুঙ পর্যন্ত লংমার্চ শুরু করবে আইপিএফটি
Image

আগামী ৮ জুলাই কাঞ্চনপুর থেকে  খুমলুঙ পর্যন্ত লংমার্চ শুরু করবে আইপিএফটি

আগরতলা, ৩ জুলাই: আগামী ৮ জুলাই থেকে লংমার্চ শুরু করছে আইপিএফটি দল। উত্তর জেলার কাঞ্চনপুর থেকে পশ্চিম জেলার খুমলুঙ পর্যন্ত এই লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইয়ুথ আইপিএফটির সভাপতি বিকাশ দেববর্মা।

বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইয়ুথ আইপিএসটির সভাপতি বিকাশ দেববর্মা বলেন, আগামী ২৩ শে আগস্ট তিপ্রা ল্যান্ড স্টেট হুড ডে। এই দিনটিকে সামনে রেখে এক লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোটা রাজ্যব্যাপী এই লং মার্চ অনুষ্ঠিত হবে। মূলত দলীয় কর্মীদের চাঙ্গা করতে এই কর্মসূচি হাতে নিয়েছে আইপিএফটি এমনটাই ধারণা করা হচ্ছে।

এই কর্মসূচিতে আইপিএফটি দলের সমর্থকদের এগিয়ে এসে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন বিকাশ দেববর্মা। সভাপতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সচিব ময়না সিং জমাতিয়া সহ অন্যান্যরা।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top