News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় আমন্ত্রণ মূলক টি-২০ দুই ম্যাচে জয় পেল উভয় দল
Image

বিলোনিয়ায় আমন্ত্রণ মূলক টি-২০ দুই ম্যাচে জয় পেল উভয় দল

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত টি-টোয়েন্টি আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট বারবার বৃষ্টি বিঘ্নিত। টুর্নামেন্টের সূচি অনুযায়ী পরপর দুইদিন বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত থাকলেও তৃতীয় দিন বুধবার অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গের কোচবিহারকে নিয়ে এই আমন্ত্রণ মূলক সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন। বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে বুধবারের দুটি ম্যাচে জয় পেল উভয় দলই। দিনের একটি ম্যাচে স্বাগতিক বিলোনিয়া তিন উইকেটে পরাজিত করে সফরকারি কোচবিহারকে।এই ম্যাচে কোচবিহার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে তুলে ৬২ রান। ইনিংসে দলনায়ক সায়ন্তন রায়ের ২৩ রানের সাহায্যেই এই রান তুলে কোচবিহার। স্বাগতিক দলের বোলারদের মধ্যে বল হাতে নিয়ে তিনটি করে উইকেট পেল সন্দীপ দেববর্মা ও প্রীতম দাস। জবাবে বিলোনিয়া জয়ের জন্য ৬৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সাতজন ব্যাটসম্যানকে হারিয়ে তুলে নেয় জয়ের প্রয়োজনীয় রান। জয় মজুমদারের অপরাজিত ২৫ রানের সাহায্যেই এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় বিলোনিয়া। সফরকারি কোচবিহার দলের বোলারদের মধ্যে দ্বৈপায়ন দেবনাথ ও প্রণয় বর্মন দুটি করে উইকেট নেয়। অপর ম্যাচে স্বাগতিক বিলোনিয়াকে পরাজিত করতে সক্ষম হয় কোচবিহার। এই ম্যাচ কোচবিহার ২৫ রানের জয় ছিনিয়ে নেয়। তাও আবার প্রকৃতির হাত ধরে। এই ম্যাচেও কোচবিহার টসে জিতে  প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে পাঁচজন ব্যাটসম্যানকে হারিয়ে তুলে ৯৪ রান। রাজা পালের মারমুখি ৬১ টি রানের সাহায্যে এই রান তুলে কোচবিহার। বিলোনিয়ার কৌশিক নমো সর্বোচ্চ চারটি উইকেট নেয়। জবাবে ১০ ওভারে ৬ জন ব্যাটসম্যানকে হারিয়ে বিলোনিয়া ৫৪ রান তোলার পর বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। পরে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই ম্যাচে কোচবিহার ২৫ রানের ব্যবধানে জয়লাভ করে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top