News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল রাস্তার বেহাল দশা, উদাসীন পূর্ত দপ্তর
Image

স্কুল রাস্তার বেহাল দশা, উদাসীন পূর্ত দপ্তর

আগরতলা, ৩ জুলাই:  গন্ডাছড়া ডিগ্রী কলেজ থেকে লক্ষীপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। 

জানা গিয়েছে, গন্ডাছড়া ডিগ্রী কলেজ থেকে লক্ষীপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। বিশেষ করে কলেজ থেকে লক্ষীপুর চৌমুহনি পর্যন্ত। এই রাস্তার মাঝে রয়েছে বোধীচারিয়া স্কুল। বর্তমানে স্কুলের ছাত্র ছাত্রীরা যান বহন করে এই বেহাল রাস্তা ধরে যাতায়াত করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে বেহাল রাস্তা মেরামতের জন্য এলাকাবাসীরা বেশ কয়েকবার পূর্ত দপ্তরে জানিয়েও কাজ হচ্ছে না। এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র ছাত্রীদের স্কুলে আসা যাওয়া করতে হয়। বর্ষার এই মুহূর্তে রাস্তা সংস্কার করা না হলে রাস্তা আরো মারাত্মক আকার ধারণ করবে। 

এদিকে ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া হিসাবে পরিচিত গন্ডাছড়া। বর্তমান সরকার প্রত্যন্ত শব্দটি গন্ডাছড়া মহকুমা থেকে মুছে ফেলতে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল,বিদ্যুৎ সবকিছুতেই কোটি কোটি টাকা খরচ করছে। 

মহকুমার সচেতন মহলের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত পূর্তকর্তাদের মন মানসিকতার পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তাঘাটের কোন পরিবর্তন হবে না। 

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top