News Flash

  • Home
  • দেশ
  • মোদীর জবাবি ভাষণে ‘বিকশিত ভারত’-এর প্রসঙ্গ
Image

মোদীর জবাবি ভাষণে ‘বিকশিত ভারত’-এর প্রসঙ্গ

নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.): মঙ্গলবার বিকেলে নির্ধারিত সময়েই শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি ভাষণ। এদিন তিনি জবাবি ভাষণে বলেন, বিকশিত ভারত’ থেকে উপকৃত হচ্ছেন দেশের মানুষ। তাঁদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। স্বাধীন হওয়ার পর থেকে দেশের বহু মানুষ এই সব সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাঁর কথায়, গোটা বিশ্বের নিরিখে ভারতের শহরও যেন পিছিয়ে না পড়ে, সেই চেষ্টাই করা হবে।

তিনি এদিন আরও বলেন, “তুষ্টিকরণ নয়, আমরা সন্তুষ্টিকরণ করে চলেছি। আর এই সন্তুষ্টিকরণ হল, দেশের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা। সেইজন্যই দেশের মানুষ আমাদের তৃতীয়বার জয় এনে দিয়েছে।” তিনি বলেন, ১০ বছর কাজ দেখার পরই ভারতের মানুষ বিজেপিকে সমর্থন করেছে। পূর্বতন কংগ্রেস সরকারকে মোদী নিশানা করে বলেন, “২০১৪ সালের ওই দিনগুলোর কথা মনে করুন। আমাদের দেশের মানুষের আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল। তাঁরা বলতেন, এই দেশের আর কিছুই হবে না। সব জায়গায় এই কথা শোনা যেত। ভারতীয়দের হতাশা প্রকাশ পেত। প্রতিদিন সংবাদপত্র খুললেই দুর্নীতির খবর প্রকাশ হত।” মোদী বলেন, “২০১৪-র আগে মানুষ নিজেদের ভাগ্যকেই দোষ দিতে শুরু করেছিল। নায্য রেশনও পেত না মানুষ। তারপরই মানুষ আমাদের সেবা করার সুযোগ দেন। এরপর মানুষ বলতে শুরু করেছেন, ভারত এখন সব করতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, ২০১৪ সালের আগে ব্যাঙ্কের টাকাও লুঠ হয়ে গিয়েছিল। তারপর গতি এসেছে দেশের উন্নয়নে। যদিও এদিন তাঁর ভাষণ শুরু হতেই হট্টগোল শুরু করেন বিরোধীরা। এনিয়ে বিরোধীদের ভর্ৎসনা করেন স্পিকার ওম বিড়লা। এমন আচরণ কাম্য নয় বলে জানান স্পিকার।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top