News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল
Image

মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল

কলকাতা, ২ জুলাই (হি. স.): চোপড়ায় যুগলকে মাটিতে ফেলে মারার ঘটনায় সারা রাজ্য তোলপাড়। এই নিয়ে দিল্লির রাজনীতিও আন্দোলিত, সরব হয়েছেন বিজেপির প্রথম সারির নেতারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালেই চোপড়া যাচ্ছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দিল্লি থেকে সরাসরি চোপড়া যাবেন তিনি। সূত্রের খবর তেমনই।

জানা গেছে, মঙ্গলবার সকালে দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হয়েছেন রাজ্যপাল। বাগডোগরা বিমানবন্দরে নামার কথা তাঁর৷ তারপরেই সড়কপথে সোজা পৌঁছবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়। সূত্রের খবর, চোপড়ার নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ-প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তিনি৷ সন্ধ্যায় সেখান থেকেই সোজা দিল্লিতে ফেরার কথা রাজ্যপালের। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যেই চোপড়ার ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছেন বোস। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন আনন্দ বোস।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top