News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই শাসক দলের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিরোধীদের
Image

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই শাসক দলের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই: কালাছড়া ব্লকের আওতাধীন বড়ুয়াকান্দিতে বিরোধীদল কংগ্রেস কর্মী সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করা হয়েছে। এব্যাপারে শাসক দলের সমর্থক কয়েকজনের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যাতে কংগ্রেস দলের সমর্থক ও কর্মীরা সক্রিয়ভাবে কাজকর্মে জড়িয়ে না পড়ে সেই জন্যেই আগাম এই ধরনের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করা হয়েছে।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্ভবত আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা। জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বাম কংগ্রেস জোট এই নির্বাচনে একসাথে লোকসভা নির্বাচনের মত লড়াই করবে বলে ইঙ্গিত দিয়েছে। তবে এখনো  কত তারিখ পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হবে তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। কিন্তু শাসক দল বিজেপি ইতিমধ্যে তাদের ঘর গোছাতে শুরু করেছে।

কিন্তু নির্বাচন শুরুর আগেই হামলা হুজ্জতির অভিযোগ তুলছে বিরোধীরা। বিশেষ করে কালাছড়া ব্লকের আওতাধীন  বড়ুয়াকান্দিতে হুমকির সম্মুখীন হয়েছে চার কংগ্রেস পরিবার। এমনি অভিযোগ তাদের। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বিরোধীদের অভিযোগে রাজনৈতিক মহল আরো সরগরম হয়ে উঠেছে। 

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top