News Flash

  • Home
  • প্রধান খবর
  • বার্বাডোজে ঘূর্ণিঝড় ‘বেরিল’–এর জেরে বিপাকে টিম ইন্ডিয়া
Image

বার্বাডোজে ঘূর্ণিঝড় ‘বেরিল’–এর জেরে বিপাকে টিম ইন্ডিয়া

মুম্বই, ১ জুলাই (হি. স.): বার্বাডোজে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বেরিল’। এই ঘূর্ণিঝড়টিকে ক্যাটাগরি ফোরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তাতে আটকা পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা। তাদেরকে দেশে ফেরাতে এখন বিসিসিআই নিচ্ছে বিকল্প ব্যবস্থা। তবে বিশিষ্ট বিকল্প ব্যবস্থা কতটুকু কার্যকর হবে তা নিয়ে চিন্তা আছে।

বিশ্বকাপের ফাইনালের রিজার্ভ ডে থাকার কারণে রবিবার ব্রিজটাউনেই থাকার কথা ছিল টিম ইন্ডিয়ার। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, সোমবার রোহিতদের ব্রিজটাউনে থাকার কথা ছিল। ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, সেখান থেকে মুম্বাই ফেরার কথা ছিল রোহিতদের। কিন্তু আপাতত সে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।

বার্বাডোজের বিমানবন্দর খোলা থাকবে কি না সেদিকে তাকিয়ে ছিল বিসিসিআই। তবে শেষ খবর পাওয়া অনুযায়ী, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে বাণিজ্যিক উড়োজাহাজের বদলে চার্টার ফ্লাইটে করে বিশ্বকাপ জয়ীদের দেশে ফেরানোর কথা ভাবছিল বিসিসিআই। ব্রিজটাউন থেকে নিউইয়র্ক এবং এরপর দুবাই হয়ে দলের ভারতে পৌঁছানোর কথা ছিল। তবে এখন সরাসরি দিল্লিতে চার্টার ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top