News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য এলিটের ২য় সেমিফাইনাল ম্যাচ আজ
Image

সিনিয়র রাজ্য এলিটের ২য় সেমিফাইনাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্ট প্রায় শেষ পর্যায়ে। মাত্র আর একটি ম্যাচ বাদেই অনুষ্ঠিত হতে চলেছে শিরোপা দখলের মূল লড়াই। ইতিমধ্যেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করতে যাওয়া একটি দল চূড়ান্ত। দ্বিতীয় দল হিসেবে উদয়পুর নাকি সদর মুখোমুখি হবে প্রতিপক্ষ মোহনপুরের তার দিকে এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। তাতে মুখোমুখি হবে উদয়পুর ও সদর। ম্যাচ হবে ধর্মনগরে। গতকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে শান্তির বাজারকে ৪১ রানে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় মোহনপুর। দ্বিতীয় দল হিসাবে কারা মোহনপুরের মুখোমুখি হবে তা চূড়ান্ত হবে আগামীকাল মঙ্গলবার। ধর্মনগরে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। দুই দলই ফাইনালে খেলার প্রত্যাশী। তবে সবকিছু নির্ভর করছে প্রকৃতি। গত দুদিন ধরে প্রকৃতি বিরূপ আকার ধারণ করেছে তাতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের লড়াই নিয়ে অনেকেই সন্দিহান। যদিও এবারের এই টুর্নামেন্টের সূচি অনুযায়ী রয়েছে রিজার্ভ ডে। তবে প্রকৃতি স্বাভাবিক থাকলে নির্ধারিতভাবে দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি সম্পূর্ণ হবে কাল। এরপরই চূড়ান্ত হবে ফাইনালে কোন দুটি দল শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে। আগামী ৪ জুলাই ধর্মনগরে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top