News Flash

  • Home
  • দেশ
  • লোকসভায় রাহুলের ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল সংসদ, উঠলো ক্ষমা চাওয়ার দাবি
Image

লোকসভায় রাহুলের ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল সংসদ, উঠলো ক্ষমা চাওয়ার দাবি

নয়াদিল্লি, ১ জুলাই (হি. স.) : লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘হিন্দু’ মন্তব্যের জেরে উত্তাল সংসদ ভবন। সোমবার সংসদে রাহুল বলেন, ‘যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন তাঁরাই সর্বক্ষন হিংসা, ঘৃণা আর অসত্য কথা বলেন। আসলে তাঁরা প্রকৃত হিন্দুই নয়’। বিরোধী দলনেতার মুখে এমন কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন শাসক দলের সাংসদেরা। রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা।

রাহুলের এই মন্তব্যের পর নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, “গম্ভীর বিষয়। পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়।” এরপরই রাহুলের মন্তব্য নিয়ে সরব হন অমিত শাহ। তিনি বলেন, “উনি জানেন না। কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন। তাঁরা সবাই হিংসাত্মক? হিংসার কথা কোনও ধর্মের সঙ্গে জুড়ে দিলেন কীভাবে। ওঁর ক্ষমা চাওয়া উচিত।” রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভায় মিথ্যা কথন এবং হিন্দু বিদ্বেষের অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। বিজেপি সভাপতি বলেছেন, “তাদের হিংস্র বলার জন্য সমস্ত হিন্দুদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। এই একই ব্যক্তি বিদেশি কূটনীতিকদের বলছিলেন, হিন্দুরা সন্ত্রাসবাদী। হিন্দুদের প্রতি ওঁর এই ঘৃণা বন্ধ হওয়া উচিত।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top