News Flash

Image

গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: ঊনকোটি জেলার কৈলাসহরে ইছবপুর গ্রাম পঞ্চায়তের তিন নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি একটি বিস্কুট বোঝাই ম্যাজিক গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

জানা যায় এলাকায় প্রভাকর স্কুলের সামনে একটি দোকানে বিস্কুট দিতে এসেছিল গাড়িটি। দোকানে বিস্কুট দিয়ে চালক গাড়িটি ঘুড়িয়ে আনতে গেলে পেছন দিকে দাঁড়িয়ে থাকা লোকটিকে খেয়াল করেনি। তখন গাড়িটি সোজা এসে ধাক্কা দেয় মানিক লাল দেবকে। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় তার। গাড়ির নম্বর টি আর জিরো টু এল-১৬০৪।

পরবর্তী সময়ে থানায় খবর গেলে পুলিশ ছুটে আসে এবং গাড়িটিকে  আটক করে। মৃত্দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জানা গেছে গাড়িটি পলটিবাজারের একটি বিস্কুট কেক তৈরীর ফ্যাক্টরির। এই ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top