News Flash

Image

৪ কোটি টাকার হেরোইন সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ জুন: চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল উত্তর জেলা পুলিশ। উত্তর জেলা পুলিশ প্রশাসন আবারও সাফল্যের মুখ দেখল। রবিবার  উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নানা দিকে জাল ছড়িয়েছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে বাগবাসা থানাধীন হাইওয়ের উপর একটি গাড়িকে আটক করে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ যুবককে আটক করে পুলিশ।

এই গাড়ি করে সোহেল মিয়া(২৩) ,যার বাড়ি মানিক্য পুর বক্সনগর  এবং দিলওয়ার হোসেন(৩৫), তার বাড়ি মানিক্যপুর, বক্সনগর দুজনই সোনামুড়া মহাকুমাধীন এলাকার বাসিন্দা, তারা যাচ্ছিলো। তল্লাশিতে এই দুজনের কাছ থেকে ৪০৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য  প্রায় ৪ কোটি টাকা।

আটককৃত দুই যুবক জানিয়েছে শিলচর থেকে এই নেশাদ্রব্যগুলি নিয়ে আসা হয়েছিল সোনামুড়া যাবার উদ্দেশ্যে। কিন্তু পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান এই দ্রব্য মিজোরাম এবং মায়ানমার দেশে পাওয়া যায়। পাচারের উদ্দেশ্যে এবং যুব সমাজকে ধ্বংস করতে এই ড্রাগ নামক হেরোইন ব্যবহার করা হয়।  আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।

সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ। উত্তর জেলার জেলা পুলিশ সুপার জানিয়েছেন পুলিশের এ ধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026

সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ

আগরতলা, ৩ জুলাই: শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন-সহ মোট সাত দফা দাবিতে রাজধানীর সার্কিট হাউস…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top