News Flash

Image

পথ দুর্ঘটনায় আহত চার 

 সংবাদ প্রতিনিধি, কল্যাণপুর, ৩০ জুন:  আবারো কল্যাণপুরে পথ দুর্ঘটনায় আহত হলেন চার জন। কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তর সূত্রে জানা গেছে পথ দুর্ঘটনার খবর পেয়ে তারা দমকলের গাড়ি নিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। 

সংবাদ সূত্রে জানা গেছে একটি ইরিক্সা কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে ঘিলাতলীর দিকে যখন যাচ্ছিলো সেই সময় সেই ইরিক্সাকে একটি বোলেরো জিপ সজোরে ধাক্কা দেয় স্থানীয় পালপাড়া এলাকায়। সেই আঘাতে ইরিক্সাটি উল্টে যায়। কল্যাণপুর অগ্নি নির্বাপক দপ্তরকে টমটম এর আহত যাত্রীদের উদ্ধার করতে দ্রুত খবর দেওয়া হয়।

 তারা এসে স্বপন দেবনাথ ( ৬০), তপন দেবনাথ (৫৮), সঞ্জিত দাস (৪০), এবং সূচনা দাস (১২) কে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে এর মধ্যে স্বপন দেবনাথ এর আঘাত বেশী গুরুতর। দ্রুতগতিতে আসা বোলেরো গাড়িটিকে এলাকাবাসী চিহ্নিত করতে পারেন নি। কারণ গাড়িটি চোখের পলকে এলাকা থেকে চম্পট দেয়। নিত্যদিনই এই দ্রুত নিয়ন্ত্রণহীন গতির কারনে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। রাস্তা খারাপ থাকাও দুর্ঘটনার একটি কারণ হতে পারে বলে তথ্যভিজ্ঞ মহলের ধারনা।

Releated Posts

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026

স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ, শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগরতলা, ৫ অক্টোবর: স্বামী ও দুই সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানা এলাকায়।…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top