News Flash

Image

গভীর রাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি

আগরতলা, ২৯ জুন: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের খেরেংজুড়িতে গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে স্বর্নালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে খেরেংজুড়ি এলাকার আট নং অসম-আগরতলা জাতীয় সড়কের পাশের পিযুষ নাথের (৩৫) পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক পৌঁনে তিনটা নাগাদ বাড়ির মালিক প্রাকৃতিক কাজ করার জন্য ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা রয়েছে।তাছাড়া ঘরের আলমারির ভাঙ্গা এবং ঘরের সকল‌ জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা।তড়িঘড়ি খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

বাড়ির মালিক পিযুষ নাথ জানান,রাত আনুমানিক একটা থেকে আড়াইটার ভেতর চোরের দল হানা দিয়েছে। ঘরের দরজার ছিটকিরি ভেঙে ঘরে প্রবেশ করে। তার জীবনের উপার্জিত সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। ঘরে থাকা দুটি স্বর্নের চুরি,একটি মঙ্গলসূত্র,তিনটি আংটি সহ রুপার বেশ কয়েকটি চেইন,আংটি ও ব্রেসলেট নিয়ে পালিয়েছে। তাছাড়া ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকাও নিয়ে গেছে চোরের দল।তিনি জানান, ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে।চুরাইবাড়ি থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

নভেম্বরের শেষ সপ্তাহে ত্রিপুরার ২১ পুর সংস্থার নির্বাচন, ৯ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ৮ অক্টোবর: ত্রিপুরার ২১টি নগর সংস্থার নির্বাচন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রদেশ কংগ্রেসের কালো দিবস পালন, বিক্ষোভ মিছিল

আগরতলা, ৮ অক্টোবর: ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন…

ByByReshmi Debnath Oct 8, 2026

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের

আগরতলা, ৮ অক্টোবর: প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

৭৫-এ থামল নানা পাটেকরের পথচলা, গোয়ায় প্রয়াত বর্ষীয়ান অভিনেতা

মুম্বই, ৮ অক্টোবর: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায়…

ByBySandeep Biswas Oct 8, 2026
Scroll to Top