News Flash

  • Home
  • দিনের খবর
  • বিদ্যুৎ দফতরে হামলা, ভাঙচুর কম্পিউটার ও চেয়ার টেবিল, আটক ১০
Image

বিদ্যুৎ দফতরে হামলা, ভাঙচুর কম্পিউটার ও চেয়ার টেবিল, আটক ১০

বাঁকুড়া, ২৮জুন (হি. স.):বিদ্যুৎ সরবরাহে গোলযোগের অভিযোগ তুলে গ্রাহক পরিষেবা কেন্দ্রে হামলা চালায় একদল গ্ৰামবাসী।রাধানগর গ্রাহক পরিষেবা কেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠে স্থানীয় ২০ থেকে ৩৫ জন বাসিন্দা ও কয়েকজন গ্রাহক শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিদ্যুৎ অফিস ভাঙচুর চালায়। বিদ্যুৎ সরবরাহে প্রায়ই বিঘ্ন ঘটে বলে স্থানীয় গ্রাহকেরা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ দফতরের গ্রাহক পরিষেবা কেন্দ্রে কর্মীদের উপর বিক্ষোভ দেখাতে থাকে। এই অফিসের দরজার কাঁচ, কয়েকটি কম্পিউটার ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ এসে হাতে নাতে ১০ জনকে ঘটনাস্থল থেকে আটক করে। বিদ্যুৎ দফতর ও পুলিশ সূত্রে জানা গেছে যে অর্জুনপুরের দুই ব্যাক্তির নেতৃত্বে এই হামলা চালানো হয়। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top