News Flash

  • Home
  • দেশ
  • অনুকূল হচ্ছে পরিস্থিতি, বর্ষার বিস্তার নিয়ে সুখবর দিল আইএমডি
Image

অনুকূল হচ্ছে পরিস্থিতি, বর্ষার বিস্তার নিয়ে সুখবর দিল আইএমডি

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): পরিস্থিতি একেবারেই অনুকূল, আগামী ২-৩ দিনের মধ্যেই গুজরাট-সহ দেশের আরও কয়েকটি রাজ্যে অগ্রসর হবে বর্ষা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর আরব সাগর, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের কিছু অংশে অগ্রসর হবে বর্ষা। এছাড়াও ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের কিছু অংশ এবং পঞ্জাব ও হরিয়ানার উত্তরাংশে বর্ষা অগ্রসর হবে।

বর্ষার বিস্তারলাভের সঙ্গে সঙ্গেই বৃষ্টিও বাড়বে। আইএমডি জানিয়েছে, ২৮ জুন পর্যন্ত কোঙ্কান ও গোয়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ২৭ জুন পর্যন্ত ভারী বৃষ্টি হবে। উত্তর-পূর্বের রাজ্য অসম ও মেঘালয়ে ২৭-২৯ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশা ও উত্তরাখণ্ডের কিছু অংশেও ২৮-২৯ জুন ভারী বৃষ্টি প্রত্যাশিত।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top