News Flash

  • Home
  • প্রধান খবর
  • বসিরহাটের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী, ইছামতি ব্রিজে আলো না থাকায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
Image

বসিরহাটের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী, ইছামতি ব্রিজে আলো না থাকায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

বসিরহাট, ২৬ জুন (হি.স.) : নবান্নের সভা ঘরে রাজ্যের পৌরসভার প্রধানদের নিয়ে আলোচনা বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় উঠে আসে বসিরহাট পৌরসভার নাম। স্বয়ং মুখ্যমন্ত্রী বসিরহাট পৌরসভাকে ভালো কাজের স্বীকৃতি হিসাবে তুলে ধরেছেন। কিন্তু বাস্তবে সেই চিত্রটা অনেকটাই আলাদা। এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত সেই বন্দরে হাজার হাজার পণ্য বাহী ট্রাক থেকে শুরু করে কয়েক লক্ষ সাধারণ মানুষের একমাত্র উপায় বসিরহাটের প্রাণকেন্দ্রে ইছামতি ব্রিজ। আর সেই ব্রিজে সন্ধ্যা নামতেই আঁধারে ভরে যায়, গোটা ব্রিজ জুড়ে রয়েছে একাধিক ইলেকট্রিক পোস্ট কিন্তু জলে না কোন লাইট। সাধারণ মানুষের চলতে গিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হচ্ছে, তাই সাধারণ মানুষ চাইছে অবিলম্বে ব্রিজে আলোর ব্যবস্থা করা হোক।তা না হলে আগামী দিনে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সন্ধ্যা নামতেই একদিকে দুষ্কৃতিদের আনাগোনা অন্যদিকে সাধারণ মানুষের চলতে গিয়ে কখনো হারাতে হচ্ছে প্রাণ আবার কখনো ছিনতাই এর কবলে পড়ে খোয়াতে হচ্ছে মূল্যবান সামগ্রী।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top