News Flash

  • Home
  • প্রধান খবর
  • জনগণের প্রত্যাশা পূরণ করা লোকসভার দায়িত্ব : ওম বিড়লা
Image

জনগণের প্রত্যাশা পূরণ করা লোকসভার দায়িত্ব : ওম বিড়লা

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): জনগণের প্রত্যাশা পূরণ করা লোকসভার দায়িত্ব। বুধবার অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর এই মন্তব্য করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেছেন, “এই অষ্টাদশ লোকসভা হল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উদযাপন। অন্যান্য চ্যালেঞ্জ সত্ত্বেও, ৬৪ কোটিরও বেশি ভোটার বিপুল উত্সাহের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সদনের পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকেও কৃতজ্ঞতা জানাই এবং প্রত্যন্ত অঞ্চলে একটি ভোটও নিশ্চিত করার জন্য।”

অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠিত হয়েছে। গত দশকে দেশবাসীর আশা-আকাঙ্খা অনেকটাই বেড়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের সবার দায়িত্ব।”

জরুরি অবস্থা সম্পর্কে ওম বিড়লা বলেছেন, এই সদন ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্তের তীব্র নিন্দা করে। ১৯৭৫ সালের ২৫ জুন এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরী অবস্থা জারি করেছিলেন এবং বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানের উপর আঘাত হানা হয়।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top