News Flash

  • Home
  • বিদেশ
  • অগ্নিগর্ভ কেনিয়ায় সংঘর্ষে মৃত পাঁচ, ভারতীয়দের সতর্ক করল দূতাবাস
Image

অগ্নিগর্ভ কেনিয়ায় সংঘর্ষে মৃত পাঁচ, ভারতীয়দের সতর্ক করল দূতাবাস

নাইরোবি, ২৬ জুন (হি.স.): মূল্যবৃদ্ধিতে জেরবার কেনিয়ায় অশান্তির স্ফুলিঙ্গ! কেনিয়ার রাজধানী নাইরোবি-সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় প্রতিবাদীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মূল্যবৃদ্ধির জেরে জেরবার দেশবাসীর উপর চাপানো অতিরিক্ত করের বোঝার প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি কেনিয়াতে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে কেনিয়াতে থাকা ভারতীয়দের সতর্ক করল সে দেশের ভারতীয় দূতাবাস। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকেই কেনিয়ার বিভিন্ন জায়গা অশান্ত হয়ে উঠেছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের আটকাতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে তারা। কিন্তু তাতেও বিক্ষোভকারীদের হটাতে পারেনি। উত্তপ্ত জনতা দেশের পার্লামেন্টে ঢুকে পড়ে একাংশে আগুন ধরিয়ে দিয়েছে। পার্লামেন্টে আগুন ধরানোর ঘটনার পরই বিক্ষোভকারীদের হটাতে গুলি ছুড়তে শুরু করে পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছেন অনেকে।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top