News Flash

Image

বিজেপি সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস পালন

আগরতলা, ২৫ জুন: ১৯৭৫ সালের ২৫ জুন ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে সবথেকে অন্ধকারময় দিন ছিল। জরুরী অবস্থার মাধ্যমে মূলত বিরোধীদের কন্ঠরোধ করতে চেয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমনটাই অভিযোগ তুলে আজ এই দিনটিকে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে। পাশাপাশি এরই প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি সহ অন্যান্যরা কার্যকর্তারা।

জনৈক কর্মী জানিয়েছেন, ২৫ শে জুন ১৯৭৫ সালে আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। আজ ইতিহাসের সেই কালো দিন। ইন্দিরা গান্ধী সরকারের প্রস্তাব মত সংবিধানের ৩৫২ ধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ আনুষ্ঠানিকভাবে এই জরুরি অবস্থা জারি করেছিলেন। সেই দুঃসহ যন্ত্রণার স্মৃতি দেশ আজও ভুলে যায়নি।

Releated Posts

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026

ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস: মানিক সরকার

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী…

ByByReshmi Debnath Aug 21, 2026

বর্ধিত বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি, তিন মাসে ফেরত অতিরিক্ত টাকা : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ মাশুলের সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে। বর্ধিত ফিক্সড চার্জের উপর…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top