News Flash

  • Home
  • দিনের খবর
  • কোনও শক্তিই ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না : রাহুল গান্ধী
Image

কোনও শক্তিই ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): কোনও শক্তিই ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেছেন, “প্রধানমন্ত্রী ও অমিত শাহ সংবিধানের ওপর যে আক্রমণ চালাচ্ছেন, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমরা তা হতে দেব না। তাই শপথ নেওয়ার সময় আমরা সংবিধানকে হাতে রেখেছিলাম। আমাদের বার্তা হল, ভারতের সংবিধানকে কোনও শক্তি স্পর্শ করতে পারবে না।”

উল্লেখ্য, নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা যখন সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন, তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট ‘ইন্ডি’-র সাং‌সদেরা। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ। হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ডিম্পল যাদব, ডিএমকে-র কানিমোঝিরা।

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top